বিদেশে শ্রমিক পাঠিয়ে ২০২৫ সালে উত্তর কোরিয়া ৪৫ কোটি থেকে সর্বোচ্চ ৮০ কোটি মার্কিন ডলার পর্যন্ত আয় করেছে। এ অর্থের বড় অংশ দেশটির পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিম বা এমএসএমটি। চীন ও রাশিয়ায় থাকা উত্তর কোরিয় শ্রমিকদের পাঠানো এই অর্থ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই পিয়ংইয়ংয়ের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজারের লেনদেন অব্যাহত রাখায় উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাভিলাষ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। বৈশ্বিক ভূরাজনীতিতে এই ঘটনা নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক