সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ১২০ কোটিতে নির্মিত হবে শহীদ জিয়া হল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা বিশিষ্ট শহীদ জিয়া হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সোমবার দুপুরে সিটি করপোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ সভায় এই ঘোষণা দেন তিনি। স্থানীয় গণমাধ্যমকে জানান, নগরীর আধুনিকায়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়াতে এই মেগা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরও জানান, শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এই হলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হবে। আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এই বহুতল ভবনে অডিটরিয়াম, কনফারেন্স রুম এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা থাকবে। এর আগে দীর্ঘ স্বৈরাচারী শাসনের সময়ে স্থানীয় উন্নয়নমূলক অনেক প্রকল্পই থমকে গিয়েছিল। বর্তমান প্রশাসনের উদ্যোগে এই অঞ্চলের নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে এই প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও যুবসমাজ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই শহীদ জিয়া হলের নির্মাণ কাজ স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন নাসিক প্রশাসক।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD