ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে হতাহতের সংখ্যার বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ দৈনিক তথ্য প্রকাশ করেছে। তথ্যানুযায়ী গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩,৯১০-এ দাঁড়িয়েছে।
রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকায় দীর্ঘ সময় ধরে চলা এই সামরিক অভিযানে মানবিক সংকট চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলের বিভিন্ন আহ্বান সত্ত্বেও ইসরাইলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, যার ফলে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে নিহতের তালিকা।
গাজার স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় চিকিৎসক সূত্রে জানা গেছে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে। এর ফলে বহু আহত মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে।
আরববাংলা টিভি/ডেস্ক