রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

এশিয়ান গেমসে ভারতের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় নিগার সুলতানার দল। ম্যাচ হারে ১১৪ রানের ব্যবধানে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে বড় সংগ্রহ দাঁড় করায় ভারতীয় দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে পারেননি কোনো ব্যাটারই। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায় দল। এই হারের ফলে স্বর্ণ জয়ের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ।

ম্যাচ শেষে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বড় টুর্নামেন্টে টিকে থাকতে হলে ব্যাটিং লাইনআপে আরও বেশি দায়িত্বশীলতা ও টেকনিক্যাল উন্নতির প্রয়োজন রয়েছে। আগামী দিনগুলোতে এই ভুলগুলো শুধরে দল আরও শক্তিশালী হয়ে কামব্যাক করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD