রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের চরম সংকটের প্রতিবাদে ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তির দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। রোববার দুপুরের দিকে কুড়িগ্রাম–নাগেশ্বরী মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। আকস্মিক এই আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

আন্দোলনরত কৃষকরা গণমাধ্যমকে জানান, আমন আবাদের এই গুরুত্বপূর্ণ মৌসুমে ডিলার ও খুচরা বাজারে সারের তীব্র কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। চাহিদামতো সার না পাওয়ায় তাদের ক্ষেতের ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অথচ স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই পেটের দায়ে ও কৃষিকে বাঁচাতে তারা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সার সরবরাহ নিশ্চিত করার এবং কৃত্রিম সংকটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নেন। পরবর্তীতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD