রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক মূল্যবোধ রক্ষা এবং দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করতে এগিয়ে আসার জন্য কর আইনজীবীসহ সমাজের সকল শ্রেণি-পেশার নাগরিকের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি মনে করেন, একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনে পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতার কোনো বিকল্প নেই।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ে নৈতিক ও মানবিক মূল্যবোধগুলোর অবক্ষয় হওয়ার কারণে সমাজে অপরাধ প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে, দেশের সচেতন নাগরিক ও বুদ্ধিজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কর আইনজীবীরা সমাজের বুদ্ধিজীবী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের কাঁধেও জাতির এই ক্রান্তিলগ্নে বড় দায়িত্ব রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিচারব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখান থেকে দেশের উত্তরণ ঘটাতে এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণ প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রপতির এই সময়োপযোগী আহ্বানে কর আইনজীবীরা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং দেশের কল্যাণে নিজেদের পেশাগত দায়িত্ব সততার সাথে পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD