রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

জাতিসংঘে ভিডিও ভাষণ দেবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ভিসা না মেলায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভিডিওর মাধ্যমে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে এসংক্রান্ত একটি প্রস্তাব ১৫২ ভোটে অনুমোদিত হয়। ফিলিস্তিনের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে বিশ্বমঞ্চে জোরালো কণ্ঠস্বর তুলে ধরতে এই ভাষণের মাধ্যমে মাহমুদ আব্বাস জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানাগেছে।

কূটনৈতিক সূত্র জানায়, ফিলিস্তিনি নেতার যুক্তরাষ্ট্র সফরের জন্য ভিসা জটিলতা তৈরি হওয়ায় এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও ফিলিস্তিনের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মাহমুদ আব্বাস। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই ভাষণ ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত সংগ্রামের পথকে আরও সুগম করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD