ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক সমর্থন নিয়ে দেশটির অভ্যন্তরীণ বিতর্ক সাম্প্রতিক সময়ে আরো তীব্র হয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা এবং মার্কিন অর্থ ও অস্ত্র সহায়তার প্রশ্নে ডেমোক্রেটিক পার্টির মধ্যেই মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগনের একটি বড় অংশ এখন মধ্যপ্রাচ্যে ইসরাইলি নীতির কার্যকারিতা এবং এর মানবিক পরিণতি নিয়ে প্রশ্ন তুলছেন। দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক মিত্রতার সমীকরণ বদলে যাওয়ার এই ইঙ্গিত আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।
সমালোচকদের মতে, বাইডেন প্রশাসনসহ মার্কিন নীতিনির্ধারকরা অন্ধভাবে ইসরাইলকে সমর্থন যুগিয়ে গেলেও সাধারণ মার্কিন নাগরিকদের মনোভাব দ্রুত পরিবর্তিত হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন এবং ফিলিস্তিন সংকটের স্থায়ী কোনো সমাধান না হওয়ায় মার্কিন তরুণ সমাজ এবং উদারপন্থী রাজনৈতিক কর্মীরা সরব হয়েছেন। এর ফলে কেবল সাধারণ জনগণই নয়, বরং আগামী দিনের মার্কিন রাজনীতি ও কংগ্রেসে ইসরাইলনীত সমর্থনের ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংঘাতে ওয়াশিংটনের ভূমিকা আগামী মার্কিন নির্বাচনেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক