শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর জিয়া পরিবারের দ্বিতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সেই দূরদর্শী বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই জাতিসংঘ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ব দরবারে দেশের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে তুলে ধরতে তিনি এই মঞ্চকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যবহার করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তার এই ভাষণ মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের কূটনৈতিক অঙ্গন চরম সংকটের মুখে পড়েছিল। তবে বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুনরায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD