ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা এই অঞ্চলের বাইরে থেকে চাপিয়ে দেওয়া বা নির্ধারণ করা সম্ভব নয়। শনিবার ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার গ্লোবাল টাউন হল ২০২৬ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবং নিজস্ব উদ্যোগের কোনো বিকল্প নেই। বহিরাগত শক্তিগুলোর হস্তক্ষেপ প্রায় সময়ই পরিস্থিতি আরও জটিল করে তোলে এবং দীর্ঘমেয়াদে সংঘাতের জন্ম দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের প্রকৃত শান্তি প্রতিষ্ঠার পথ এই অঞ্চলের জনগণের হাতেই ছেড়ে দেওয়া উচিত।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আরাঘচির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের কূটনৈতিক বার্তা আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও গবেষকরা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট নিরসনে বহুমুখী কূটনীতির ওপর জোর দেন।
আরববাংলা টিভি/ডেস্ক