যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধের মধ্যেই সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে এই রুট সচল রাখা এবং এর কৌশলগত গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কু সাংবাদিকদের জানান, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেল পরিবহন অব্যাহত রাখার বিষয়টি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিশাল পরিমাণ তেল পরিবহনের দাবি এলো, যা বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক