শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণ, সতর্কতা জারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আকস্মিক বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই আকস্মিক ঘটনার পর পর পুরো রিয়াদ শহরজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বিমানবন্দরের মতো একটি অতি সংবেদনশীল এলাকার কাছাকাছি এই বিস্ফোরণের ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো রিয়াদজুড়ে এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে নাগরিকদের সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দেশটির সংশ্লিষ্ট গোয়েন্দা ও তদন্তকারী সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ বিমানবন্দর এলাকায় এমন ঘটনায় মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গণমাধ্যমকে জানান হয়েছে যে, পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD