মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

মার্কিন দূতাবাসের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও বিভিন্ন প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস। বর্তমান সময়ে সাইবার অপরাধ ও অনলাইনে নানা ধরনের প্রতারণা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার এক বার্তায় মার্কিন দূতাবাস জানায় যে, একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে মার্কিন কূটনীতিকদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের বলেছেন দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তারা, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এই ধরনের সচেতনতামূলক বার্তা নিয়মিত প্রকাশ করা হচ্ছে। নাগরিক সমাজকে অনলাইনে যেকোনো তথ্য যাচাই-বাছাই করার এবং সন্দেহজনক কোনো কার্যক্রমের মুখোমুখি হলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD