মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সরাইলে বিশ্বরোডে তীব্র যানজট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে সড়ক উন্নয়ন কাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-লাখাই-নাছিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই যানজটে স্থবির হয়ে পড়েছে প্রায় দশ কিলোমিটার এলাকা। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক।

সরেজমিন দেখা গেছে, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খানাখন্দ এবং উন্নয়নমূলক কাজের ধীরগতির কারণে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে চতুর্মুখী এই যানজট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।

স্থানীয় চালক ও সাধারণ মানুষ জানান, দীর্ঘ দিন ধরে এই গুরুত্বপূর্ণ মোড়টিতে সংস্কার কাজ চললেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। যার ফলে সামান্য বৃষ্টিতেই কাদাপানি এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির পাশাপাশি এই দীর্ঘ যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতাকেই এই জনদুর্ভোগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।

এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে অতিরিক্ত গাড়ির চাপ এবং সড়কের ধারণক্ষমতার চেয়ে বেশি যান চলাচলের কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগছে। দ্রুত এই মহাসড়কটি যানজটমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও পরিবহন মালিকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD