রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে নগরবাসীর যাতায়াত আরও সহজ ও আধুনিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং যানজট নিরসনে মেট্রো রেল প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই সাউদার্ন রুটের এই প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পের নামে অর্থ লোপাট ও দুর্নীতির অভিযোগ উঠলেও, বর্তমান প্রশাসনের অধীনে প্রতিটি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর ট্রাফিক সিস্টেমে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়তে এই মেট্রো রেল রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক