সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার ১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। হাইকমিশন জানায়, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার খাতের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দুই দেশের গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও দুই দেশের শীর্ষ এই প্রতিনিধিরা মতবিনিময় করেন। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের ওপর নানা ধরনের যে দমনপীড়ন চালানো হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে একটি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD