ব্রিক্স সম্মেলনের নৈশভোজে আমিষ খাবার না রাখাকে ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আমিষ-নিরামিষ প্রসঙ্গ তুলেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয়নেতা রাহুল গান্ধী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ভারতের ৮০ শতাংশ মানুষই আমিষভোজী। যদিও পোস্টে ব্রিক্সের নৈশভোজের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এর টাইমিং নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের কূটনৈতিক বৈঠকে ঐতিহ্যবাহী খাদ্যতালিকা এবং বিভিন্ন দেশের অতিথিদের খাদ্যাভ্যাস নিয়ে প্রায়ই আলোচনা হয়ে থাকে। ব্রিকস সম্মেলনের মতো একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক আসরে নৈশভোজে শুধুমাত্র নিরামিষ খাবার রাখার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাহুল গান্ধীর এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে খাদ্যাভ্যাস ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষা নিয়ে নতুন মাত্রা যোগ করেছে বলে গণমাধ্যমকে জানান বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক