সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে এলজিইডি মিলনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উপজেলা এলজিইডি অফিস সহকারী মো. মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ গেটের সামনে প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় সচেতন মহলের আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোফাজ্জল হোসেন মিলন ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি চালিয়ে আসছেন। বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচির অর্থ আত্মসাতের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই দুর্নীতিবাজ অফিস সহকারীকে অপসারণ এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাংবাদিকদের কাছে স্থানীয়রা জানান, মিলনের দুর্নীতির কারণে এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে আসছিল। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD