দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর ওপর জোরালো তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেসব কৃষিপণ্য দেশের মাটিতে উৎপাদনের অপার সম্ভাবনা রয়েছে, সেগুলোর উৎপাদন বহুগুণ বাড়াতে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, পরনির্ভরশীলতা কমিয়ে আমাদের নিজস্ব কৃষিব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে হবে। একসময়ের স্বয়ংসম্পূর্ণ কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আরও গতিশীল করা এখন সময়ের দাবি।
বৈঠকে কৃষিখাতের বিভিন্ন সমস্যা, সারের সরবরাহ পরিস্থিতি, এবং আধুনিক কৃষিযন্ত্রের সহজলভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের মাঠপর্যায়ের কৃষকদের পাশে দাঁড়ানোর এবং তাদের সব ধরনের সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন, যাতে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি আরও বেশি সমৃদ্ধ হয়ে ওঠে।
আরববাংলা টিভি/ডেস্ক