রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও শুল্কের নিন্দা ১১ ব্রিকস দেশের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোগত পরিবর্তনসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সংস্কারের জোর দাবি জানিয়েছেন ব্রিকসের শীর্ষ নেতারা। পাশাপাশি তারা একতরফা যুদ্ধংদেহী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসন এবং বিভিন্ন দেশের ওপর একতরফা শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিকস জোটের অন্তর্ভুক্ত ১১টি দেশ।

ব্রিকস জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টার কঠোরভাবে মেনে চলা আবশ্যক। বর্তমান বিশ্বব্যবস্থায় বৈষম্যমূলক নীতি এবং শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে একতরফা শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর।

সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতারা আরও উল্লেখ করেন যে, বহুপক্ষীয় কূটনীতি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল বৈশ্বিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব। সামরিক সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়। এছাড়া, বৈশ্বিক শাসন ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD