রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

গাজা থেকে উচ্ছেদের বিরোধিতা ব্রিকসের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুত বা উচ্ছেদের তীব্র বিরোধিতা করেছেন ব্রিকস জোটের নেতারা। একই সঙ্গে ইরান ও ইউক্রেন যুদ্ধসহ বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত নিরসনে কার্যকর ও স্থায়ী রাজনৈতিক সমাধানের ওপর বিশেষ জোর দিয়েছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ব্রিকস জোটের শীর্ষ বৈঠকে বিশ্ব নেতৃবৃন্দ বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান মানবিক সংকট নিরserনে অবিলম্বে সহিংসতা বন্ধ করা আবশ্যক। বিশেষ করে গাজায় সাধারণ মানুষের ওপর যে অমানবিক নির্যাতন চলছে, তা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।

বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, ফিলিস্তিনি জনগণের নায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কোনো অবস্থাতেই গাজার ভূখণ্ড সংকুচিত করা বা সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের জোর করে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান ব্রিকস নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD