মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

মোশাররফ করিমের সঙ্গে আট নাটকে সোহাগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

নাটকপাড়ায় বিভিন্ন গল্প ও চরিত্রে পরিচিত মুখ এস এম আশরাফুল আলম সোহাগ। সম্প্রতি দেশের প্রথিতযশা ও গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে টানা আটটি নাটকে কাজ শেষ করেছেন তিনি। শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি এই নাটকগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে। এই কাজগুলোর মাধ্যমে নাট্যাঙ্গনে তার উপস্থিতি আরও জোরালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আটটি নাটকের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশনায় নির্মিত হয়েছে বেশ কয়েকটি কাজ। এ ছাড়াও অন্যান্য খণ্ড নাটকেও মোশাররফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোহাগ। শ্রীমঙ্গলের চা বাগান ও পাহাড়ি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এসব নাটকের শুটিং সম্পন্ন হয়। নির্মাতারা আশা করছেন, বৈচিত্র্যময় গল্প এবং এই দুই শিল্পীর অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে। খুব শীঘ্রই নাটকগুলো বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD