দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি বিমান হামলায় দুই প্যারামেডিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) নাবাতিয়াহ গভর্নরেটের কফর রুমান এলাকায় এ হামলা চালানো হয়।
গণমাধ্যমকে জানান স্থানীয় সূত্রগুলো জানায় যে, যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে উদ্ধারকাজ পরিচালনা করার সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই বিমান হামলা চালানো হয়। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চিকিৎসাকর্মীদের ওপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও ঘনীভূত করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকারী দল ও সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে যাতে চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্সগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আরববাংলা টিভি/ডেস্ক