মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ বা মুখস্থ করে বিরল কৃতিত্ব অর্জন করেছে ১৪ বছরের কিশোরী তানজিলা আক্তার। তার এই অভাবনীয় সাফল্যে পটুয়াখালীর মহিপুর থানা সদরের বিপিনপুরের জিলাপিতলায় অবস্থিত জামিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাদরাসায় এক আনন্দের আবহ তৈরি হয়েছে। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী সবাই এই খুদে হাফেজার সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

মঙ্গলবার বিকেলে তানজিলার এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মাদরাসার পক্ষ থেকে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় তার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। সাংবাদিকদের এই তথ্য জানিয়ে মাদরাসার মুহতামিম বলেন, তানজিলা অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী। তার এই সাফল্যের পেছনে তার কঠোর অধ্যাবসায় এবং শিক্ষকদের নিয়মিত প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা কাজ করেছে।

পবিত্র কোরআনের মতো মহাগ্রন্থ এত অল্প সময়ে মুখস্থ করার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তানজিলার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অত্র অঞ্চলের অনেক শিক্ষার্থী এখন কোরআন হিফজে আরও বেশি মনোযোগী হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, উপযুক্ত পরিবেশ এবং সঠিক পরিচর্যা পেলে আমাদের দেশের নারীরাও ইসলামের আলো ছড়াতে অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে। তানজিলার পরিবার থেকেও সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে যাতে সে ভবিষ্যতে কোরআনের প্রকৃত শিক্ষা সমাজে প্রচার করতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD