মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান শুরু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক এলাকায় পাহাড়ের ঢালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সাড়াশি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে অত্যন্ত কঠোর অবস্থানের মধ্য দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

পাহাড় কাটা এবং পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গড়ে ওঠা বসতি বা স্থাপনা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের নজর এড়িয়ে এসব এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। এর ফলে বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা এবং অবৈধ দখলদারদের হাত থেকে পাহাড় রক্ষায় জেলা প্রশাসন এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

অভিযান চলাকালে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড়ের ঢালের অবৈধ পাকা ও আধাপাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এই এলাকায় যেন আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারির দাবি জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD