কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় নিয়ে গঠিত এই কমিটিতে নেতৃত্ব পেয়েছেন উদীয়মান দুই শিক্ষার্থী। ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী নিলয় বড়ুয়াকে আহ্বায়ক এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির এই নতুন কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নতুন ধারার সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ক্যাম্পাস অঙ্গনে সুস্থধারার রাজনৈতিক চর্চা, শিক্ষার্থীদের একাডেমিক অধিকার সুরক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠনটি জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় জাতীয় ছাত্রশক্তি সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে ক্যাম্পাসে যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে এই ধরনের সংগঠনের গুরুত্ব অপরিসীম। নবনির্বাচিত আহ্বায়ক নিলয় বড়ুয়া ও সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরবেন বলে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক