শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

জামালপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)। মাদক পাচারের অভিযোগে মঞ্জিল হোসেন নামের এক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিয়ামারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০২/৫-এস থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে বালিয়ামারী নামক স্থানে একটি তল্লাশী চৌকি স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।

মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার শরীর ও মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে। সীমান্তে এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD