দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশে এ সংক্রান্ত রোগে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ ও শিশুরা দ্রুত সুচিকিৎসা পায়।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার ছুঁই ছুঁই। চিকিৎসকরা বলছেন, অসচেতনতা এবং সময়মতো হাসপাতালে না আসার কারণে এই ধরনের মৃত্যুর ঘটনা বাড়ছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার কারণে আজ প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে কোমলমতি শিশুদের। অথচ কার্যকর পদক্ষেপ নিলে এই পরিস্থিতি অনেকটাই এড়ানো সম্ভব ছিল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানানো হলেও তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছাতে আরও সময় লাগবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
আরববাংলা টিভি/ডেস্ক