শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ভারতের সঙ্গে আলোচনার দরজা খোলা: হুমায়ুন কবির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও পারস্পরিক স্বার্থে এবং কূটনৈতিক সৌহার্দ্য বজায় রেখে আলোচনার দরজা সবসময় খোলা রাখা হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেছেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিবেশী দেশের সঙ্গে যেকোনো জটিলতা নিরসনে কূটনীতি এবং পারস্পরিক আলোচনার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সবসময় শান্তিময় সহাবস্থান এবং সমতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে বিশ্বাস করে।

এই সময় স্থানীয় রাজনৈতিক কর্মী ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন অসম চুক্তি ও বৈষম্যমূলক নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান প্রশাসন দেশের স্বার্থ রক্ষা করে সবার সঙ্গে সমান তালে সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD