শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ইসরাইলি কারাগারে গাজার চিকিৎসকের ওপর নির্যাতন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ণ

ইসরাইলি কারাগারে আটক গাজার বিশিষ্ট চিকিৎসক হুসাম আবু সাফিয়ার ওপর নির্যাতন এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। সম্প্রতি প্রকাশিত নতুন সাক্ষ্যে চিকিৎসক আবু সাফিয়া জানিয়েছেন যে, কারারক্ষীরা তাকে নিয়মিত মারধর করছেন এবং তাকে পর্যাপ্ত ঘুমাতে দেওয়া হচ্ছে না। অমানবিক এই পরিস্থিতির শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আটkatর করুন বা তার সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিংবা বিচারিক প্রক্রিয়া ছাড়াই তাকে বন্দি রাখা হয়েছে। আটকের এই ভয়াবহ পরিস্থিতি ও নির্যাতনের কথা আইনজীবীকে জানানোর কারণে তাকে আরও গুরুতর পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। এতে তার শারীরিক ও মানসিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত গাজায় চিকিৎসাসেবা দিয়ে যাওয়া একজন চিকিৎসকের ওপর এমন নিপীড়ন আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে এই চিকিৎসকের মুক্তি এবং তার ওপর চলা নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে। গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর চলমান আগ্রাসনের এটি আরেকটি নির্মম নজির হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD