শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

উজিরপুরের ধামুরা-শোলক সেতু চালু নিয়ে জটিলতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ

বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু সংযোগ সড়কের অভাবে দেড় বছর ধরে কার্যত অকেজো পড়ে আছে। স্থানীয় সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও, বর্তমানে এটি কোনো কাজেই আসছে না। সেতুর মূল নির্মাণকাজ অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু দুই পাশে পূর্ণাঙ্গ সংযোগ সড়ক না থাকায় এখনো সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেওয়া সম্ভব হয়নি।

অনুসন্ধানে জানা যায়, সংযোগ সড়কের জন্য নির্ধারিত জমির মালিকানা নিয়ে স্থানীয় পর্যায়ে জটিল বিরোধের সৃষ্টি হয়েছে। আর এই জমি বিরোধের আইনি ও সামাজিক জটলা পাকানোর কারণে আটকে আছে সেতুর সংযোগ সড়ক নির্মাণের মূল কাজ। ফলে বরাদ্দকৃত কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জনকল্যাণমূলক অবকাঠামোটি দীর্ঘ দেড় বছর ধরে অলস পড়ে রয়েছে। এর ফলে স্থানীয় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং তাদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয় এলাকাবাসী ওুক্ত বিষয়ে গণমাধ্যমকে জানান, দ্রুত এই জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করে সংযোগ সড়কের কাজ শেষ করা হলে উজিরপুর ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD