যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই—এই দুই প্রধান ধরনের অপরিশোধিত তেলের দামই সাপ্তাহিক সর্বোচ্চ স্তরের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে এই মূল্যবৃদ্ধি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্লেকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন অব্যাহত থাকলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যঘাত ঘটতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে যেকোনো ধরণের সংকট তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
গত শুক্রবার ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে এই মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। অর্থনীতি সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলে বিশ্বজুড়ে পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাবে, যার ফলে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক