শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মরিচায় জীর্ণ মার্কিন রণতরি আব্রাহাম লিংকন থাইল্যান্ডে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের বন্দরে বুধবার ভিড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ যুদ্ধজাহাজটির চেহারা দেখে বিস্মিত হয়েছেন অনেকে। সামনের দিক থেকে পেছন পর্যন্ত প্রায় পুরো জাহাজেই দেখা গেছে মরিচার দাগ। এই দৃশ্য দেখে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় সাগরে থাকার পর যুদ্ধজাহাজে এমন মরিচা পড়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। মূলত সাগরের নোনা পানি এবং দীর্ঘমেয়াদি অভিযের কারণে জাহাজের বহিরাবরণে এমন দাগ দেখা দিতে পারে। মার্কিন নৌবাহিনীর এই কৌশলগত জাহাজটির উপস্থিতি এবং এর সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এই ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে সামুদ্রিক নিরাপত্তা এবং সামরিক জানবহানের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বড় ধরনের মন্তব্য করা হয়নি। তবে সাগরে দীর্ঘ সময় অবস্থান করার ফলে জাহাজের এ ধরনের বাহ্যিক পরিবর্তন সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD