বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

কুমেক হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ কৃষিমন্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চরম অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা অব্যবস্থাপনা সরাসরি পরিদর্শনকালে মারাত্মক ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। হাসপাতালের সার্বিক বেহাল দশা দেখে তিনি তাৎক্ষণিকভাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তোলেন।

পরিদর্শনকালে হাসপাতালের ভেতরের নোংরা পরিবেশ ও রোগীদের ভোগান্তি নিজের চোখে দেখে তিনি ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলেন, সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব। এই ঘটনার একটি ৫০ সেকেন্ডের ভিডিও ক্লিপ ইতোমধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে এই চিকিৎসাকেন্দ্রে নানা ধরণের অনিয়ম ও সেবার মান হ্রাসের অভিযোগ করে আসছিলেন স্থানীয় রোগীরা। মন্ত্রী মহোদয়ের এই আকস্মিক পরিদর্শনের পর আশা করা হচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলোতে জবাবদিহিতা বাড়বে এবং সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD