বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সংস্কারের অভাবে দেশের বিভিন্ন স্থানে সড়কব্যবস্থা বেহাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

সংস্কারের দীর্ঘসূত্রিতা ও চরম অবহেলার কারণে সারা দেশেই সড়কব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। গ্রামীণ যোগাযোগ থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়কগুলোর বেহাল দশার কারণে সাধারণ মানুষকে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়কের বড় বড় গর্ত ও পিচ উঠে যাওয়ার ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যা জনজীবনকে আরও বেশি বিপন্ন করে তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাই এই পরিস্থিতির জন্য প্রধানত দায়ী বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ওয়াপদা সড়কটির বিভিন্ন অংশ ইতোমধ্যে ধসে পড়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ সড়কে যেকোনো সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় স্থানীয়দের জীবনঝুঁকি নিয়ে কোনোমতে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। জরুরি ভিত্তিতে এই সড়কটি সংস্কার করা না হলে যেকোনো বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD