বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৪ pm

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলার মদন উপজেলায় পূবালী ব্যাংকের উদ্যোগে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে মুক্ত করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে এবং এর সঠিক যত্ন নিতে হবে। তিনি সমাজের বিত্তবান ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কলেজ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় জনসাধারণ এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD