বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৮ pm

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১১০ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এছাড়া এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষগুলোর মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সাথে সাধারণ জনগণকে সচেতন থাকার এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জ্বর অনুভূত হলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD