বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ভারতের সেনা ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ pm

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদের একটি সুরক্ষিত সেনা ঘাঁটি থেকে পাঁচটি অ্যাসল্ট রাইফেল, সাতটি পিস্তল, ২১টি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। অত্যন্ত কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা একটি সামরিক ঘাঁটি থেকে এই ধরনের অস্ত্র ও গোলাবারুদ চুরির ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এবং কারা এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে প্রবেশ করল, তা নিয়ে চলছে উচ্চপর্যায়ের তদন্ত।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকে জানান হয়েছে যে, গত ১ সেপ্টেম্বর এই অভাবনীয় নিরাপত্তার ত্রুটির বিষয়টি প্রথম কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্থানীয় থানায় জানানো হয় এবং একটি আনুষ্ঠানিক মামলা রুজু করা হয়। সামরিক ঘাঁটির মতো সংবেদনশীল এলাকা থেকে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো নড়েচড়ে বসেছে। অপরাধীদের ধরতে এবং চুরি যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে একাধিক বিশেষ টিম গঠন করে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD