বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

মাওলানা এহসানুল হকের ইন্তেকাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৪ am

পাকিস্তানসহ পুরো বিশ্বের তাবলীগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ দেশ-বিদেশের তাবলীগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মাওলানা এহসানুল হক তার দীর্ঘ বর্ণাঢ্য জীবনে ইসলাম প্রচার ও তাবলীগ জামাতের মেহনতে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। বিশ্বজুড়ে তার অগণিত ছাত্র, মুরিদ ও অনুসারী রয়েছে যারা তার এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত। দেশের ধর্মীয় অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিভিন্ন ইসলামিক সংগঠন ও মুরুব্বীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাবলীগ জামাতের কেন্দ্রগুলোতে তার রূহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD