বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে: পররাষ্ট্রমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৫:৩৮ pm

আলোচিত মক্কা প্যাক্ট চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়’ হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেছেন, এই চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনে রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ এতে যোগ দিলে কী ধরনের সুবিধা পেতে পারে, তা জানতে চান তিনি।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়।

তিনি আরও বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি চুক্তির সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD