শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

১৮শ টাকা বাড়ছে রেলের জরিমানা : সংসদে রেলমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে রেল আইন সংশোধনের উদ্যোগের কথা জানান রেলমন্ত্রী। তিনি বলেন, রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনে চেইন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এ ধারা সংশোধনী এনে ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ছাড়া চেইন টেনে সুবিধাজনক স্থানে ট্রেন থামালে অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ১৪৩টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রেলপথে লেভেল ক্রসিং গেটে অবৈধভাবে সড়কযানের অনুপ্রবেশের কারণে ২৬ জন এবং অন্যান্য দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৮ জনের প্রাণহানি হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD