শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর অদম্য ইচ্ছাশক্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

শিক্ষার প্রতি আগ্রহ আর অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ এলাকার শেফালী বেগম। ৫২ বছর বয়সে দীর্ঘ শিক্ষাবিরতি ও পারিবারিক দায়িত্ব সামলে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৪.২১ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর এই সাফল্যে পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে এবং স্থানীয়রা তাঁকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

সাংবাদিকদের বলেছেন, বয়স কখনো পড়াশক্ষার বাধা হতে পারে না, ইচ্ছা থাকলে যেকোনো বয়সেই সফল হওয়া সম্ভব। পারিবারিক নানা প্রতিকূলতা আর দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরে আসার পেছনের গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ক। শেফালী বেগমের এই সাফল্য কেবল তাঁর নিজের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের জন্য একটি বার্তা যে, অদম্য জেদ থাকলে জীবনের যেকোনো পর্যায়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD