সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

হাসপাতালেই বসেই নতুন সিনেমায় পরীমণি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ

ঠাণ্ডা ও জ্বর নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরে এখন কিছুটা সুস্থবোধ করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এর মধ্যে হাসপাতালে থেকেই নতুন একটি সিনেমায় নাম লেখালেন এই নায়িকা।

নিজের কাজের প্রতি পরী কতটা সিরিয়াস, সেটাই আরও একবার প্রকাশ পেল তার কর্মকাণ্ডে। হাসপাতালের বিছানায় শুয়েই নতুন সিনেমার গল্প শুনেছেন, এরপর চুক্তি প্রক্রিয়াও সম্পন্ন করেছেন।

সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। যেখানে পরীমণির বিপরীতে নায়ক হিসেবে থাকছেন অভিনেতা মামুনুন ইমন। বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে তাদের মিটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন নায়িকা।

যেখানে পরী লিখেছেন, ‘এই ছবিগুলো হাসপাতালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এ হাসপাতালের করিডোরেই। এ ব্যপারে খুব শিগগির জানাব সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আগামী আরও কয়েকটা দিন।’

এর আগে অসুস্থতা ও নিজের একমাত্র সন্তানকে নিয়ে পরীমণি লেখেন, ‘আজ কতগুলো দিন হাসপাতালেই কেটে যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুইদিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা-হাসপাতাল, হাসপাতাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কতো ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’

এসময় পরী শনিবার থেকে আবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা জানান। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD