সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ছাত্রদলের পাহারায় ক্যাম্পাসে ঢুকেছেন চুয়েটের ভিসি: সাদিক কায়েম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র আপত্তির মুখে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশকে নির্লজ্জতার নতুন উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিগত আট মাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের যে দাবিদাওয়া এবং ক্ষোভ ছিল, সেগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে এই ধরনের প্রবেশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্র নানাভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীলতা তৈরি করার পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও মতামতের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এই ধরনের একতরফা পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

এই বিষয়ে গণমাধ্যমকে জানান যে, সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলন দমন করতে অতীতেও বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের হীন চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সব অগণতান্ত্রিক ও অবৈধ সিদ্ধান্ত প্রতিহত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD