মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বিআরটিসির জন্য আসছে এক হাজার বৈদ্যুতিক বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

সারা দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দের পরিকল্পনা রয়েছে। নারী যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক করার উদ্দেশ্যে এই বহরে বিশেষভাবে নারীদের জন্য ৫০টি বাস সংযোজন করা হবে।

পরিবহন খাতের আধুনিকায়ন এবং বায়ু দূষণ রোধে বর্তমান সরকারের এই যুগান্তকারী পদক্ষেপটি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা অনুযায়ী, বিআরটিসির বহরে এসব ই-বাস যুক্ত হলে কার্বন নিঃসরণ যেমন কমবে, তেমনি নগরবাসীর দীর্ঘদিনের যানজট ও যাতায়াত দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য নির্ধারিত বাসগুলো চলাচল শুরু হলে তাদের দৈনিক যাতায়াতে নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে।

সরকারের এই পরিবেশবান্ধব ও জনবান্ধব উদ্যোগের ফলে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব বাস রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ডিপোগুলোতে দ্রুত প্রয়োজনীয় চার্জিং স্টেশন ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে এই ১ হাজার বাস দেশের বিভিন্ন রুটে নামানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD