দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের পদের প্রায় অর্ধেকই শূন্য রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।
মন্ত্রী জানান, চিকিৎসকদের এই শূন্যতা পূরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। স্বাস্থ্য খাতের এই বেহাল দশা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন তিনি।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কার অবহেলিত ছিল। স্বাস্থ্য খাতের এই দীর্ঘমেয়াদী সংকট নিরসনে বর্তমান সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। দেশের সাধারণ জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই শূন্যপদগুলো দ্রুত পূরণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি