কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অর্থ সংকটে পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রায় ১৪০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দেওয়ানের খামার আদিনা জামে মসজিদের নির্মাণকাজ। ঐতিহাসিক এই দ্বীনি প্রতিষ্ঠানটি এলাকার মুসল্লিদের ইবাদতের কেন্দ্রবিন্দু হলেও বর্তমান আর্থিক সংকটের কারণে এর আধুনিকায়ন প্রক্রিয়া থমকে গেছে। নতুন দ্বিতল মসজিদ ভবনের প্রাথমিক পর্যায়ে পিলার নির্মাণের কাজ শেষ হলেও পর্যাপ্ত তহবিলের অভাবে দেয়াল নির্মাণ ও ছাদ ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় মুসল্লি ও আউলিয়ায়ে কেরামের স্মৃতিবিজড়িত এই মসজিদটির নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে তহবিল সংগ্রহ করেও ক্রমবর্ধমান নির্মাণ সামগ্রীর দামের সাথে কুলিয়ে উঠতে পারছে না মসজিদ কমিটি। ফলে নিরুপায় হয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে।
মসজিদ কমিটি ও স্থানীয় গণমাধ্যমকে জানান, নির্মাণাধীন ভবনের পাশেই চরম ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে টিনের ছাউনির একটি ছোট ঘরে জুমার নামাজসহ নিয়মিত ওয়াক্তিয়া জামাত আদায় করতে হচ্ছে সাধারণ মুসল্লিদের। বর্ষাকালে পানি পড়া এবং গরমে তীব্র কষ্ট সহ্য করে ইবাদত বন্দেগী চালিয়ে যাচ্ছেন তারা। ঐতিহ্যবাহী এই মসজিদটির নির্মাণ কাজ দ্রুত পুনরায় চালুর জন্য সরকারি ও বেসরকারিভাবে জরুরি ভিত্তিতে সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক