মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় জ্বালানি রপ্তানি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ

রাশিয়ার চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বন্দর থেকে বিপুল পরিমাণ পরিশোধিত জ্বালানি রাশিয়ায় পাঠানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের নানা সমীকরণের মধ্যেই এই বাণিজ্য সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানান। চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বন্দর থেকে ১ লাখ ৭৬ হাজার টনের বেশি জ্বালানি রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের বন্দরগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ছিল ডিজেল, যা রাশিয়ার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা রাখছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি বাণিজ্য এক নতুন মাত্রা পেয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞা জারি থাকলেও এ ধরনের বাণিজ্যিক লেনদেন বিশ্ব অর্থনীতির এক জটিল বাস্তবতাই তুলে ধরে। দক্ষিণ কোরিয়ার বন্দরগুলো থেকে এই বিশাল পরিমাণ জ্বালানি রপ্তানির ফলে রাশিয়ার লজিস্টিকস ও জ্বালানি সরবরাহ চেইনে কিছুটা স্বস্তি মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বড় মন্তব্য না করলেও বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রকৃতিতে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD