মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

মোংলা ও রামপালে ১৩১ শিক্ষার্থী পেল বাইসাইকেল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ

বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চলাচলের সুবিধা দিতে ১৩১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্র চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াত সমস্যায় থাকা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মোংলা ও রামপালের মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ জন শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা জানায়, দূর-দূরান্ত থেকে হেঁটে বা অতিরিক্ত ভাড়ায় বিদ্যালয়ে যাতায়াত করতে হতো তাদের। এখন এই বাইসাইকেল পাওয়ার ফলে তাদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সহজ হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকে জানান, শিক্ষার প্রসারে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের টিকিয়ে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এই ধরনের সহায়তা আরও বৃদ্ধি করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়। বাইসাইকেল বিতরণের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD