মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সিরিয়ায় এক হাজার কোরআনের হাফেজকে সংবর্ধনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে পবিত্র কোরআনের এক হাজার হাফেজ ও হাফেজাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশটির আওকাফ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় লাতাকিয়া আওকাফ অধিদপ্তর ও উম্মাহর জন্য নামে একটি সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৫ সেপ্টেম্বর শনিবার লাতাকিয়া শহরের পৌর স্টেডিয়ামে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা কোরআনে হাফেজরা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্মকে পবিত্র কোরআনের শিক্ষায় উৎসাহিত করতে এবং তাদের ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এই বিশাল আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা কোরআনের হাফেজদের দেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD